img

২০২৫ অতীত, কিন্তু থেকে যাবে কিছু সিনেমা

অলোচনায়: ডাঃ অন্তিম শীল

ভারতীয় সিনেমা সবসময় আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে এসেছে। কিন্তু এখন এটি আরও বড় হচ্ছে—শুধু ভারতের মধ্যে নয়, সব জায়গায় বলিউড থেকে টলিউড, কোলিউড থেকে মলিউড, ভারতীয় সিনেমা বিশ্বের সব দেশে দেখা হচ্ছে, পছন্দ করা হচ্ছে এবং আলোচনা করা হচ্ছে। এই আর্টিকেলে ২০২৫ সালে মুক্তি ভারতীয় সিনেমার, সবচেয়ে বড় হিট সিনেমা কোনগুলো তা তুলে ধরব, এবং জানতে চেষ্টা করব কেন দর্শকরা এই সিনেমাটিক চমকগুলো থেকে মুগ্ধ হয়ে উঠছে।  যদি আপনি একজন সিনেমা প্রেমী হন, তবে ২০২৫ বছরটি এমন কিছু সিনেমা মুক্তি পেয়েছে যা অবশ্যই আপনাদের একবার হলে ও দেখা  উচিত।  

সুপার বয়েজ অফ মলেগাও :  ভারুণ গ্রোভারের লেখা, এটি ফাইজা আহমদ খানের ২০১২ সালের ডকুমেন্টারি সুপারম্যান অফ মলেগাওনের অনুপ্রেরণায় তৈরি, যা মলেগাওনের অস্থায়ী সিনেমা ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রির কেন্দ্রে  থাকা নাসির শেখ ও তার বন্ধুদের গল্প। সিনেমার প্রতি তার ভালোবাসা এবং বন্ধুদের সহযোগিতায়, তিনি ১৯৯০ থেকে  ২০০০ এর দশকে শোলে, শান এবং সুপারম্যানের মতো ব্লকবাস্টারের স্থানীয় সংস্করন  তৈরি করেছিলেন।যা খুব পরিচিতি লাভ করে ছিল। প্রাইম ভিডিও তে চলছে।                                 

 ছাভা : বিকি কৌশল, অক্ষয় খান্না অভিনীত ছাভা ২০২৫ বছরের শুরুতে ভাল সাড়া ফেলেছিল। এটি মারাঠি উপন্যাস ‘ছাভা “ (লিখেছেন শিবাজি গোবিন্দ সামরাট) এর একটি সিনেমাটিক অভিযোজন, লক্ষ্মণ উটেকারের পরিচালনায়, সিনেমাটোগ্রাফার সৌরভ গোস্বামী এই ছবিকে একটি চমকপ্রদ দৃশ্যে পরিণত করেছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে শুট করা হয়েছে। প্রতিটি যুদ্ধ ঘটে বিশাল মাপের, বিস্তৃত মাঠে, আবার কিছু ঘটে সঙ্কীর্ণ স্থানে – গোস্বামী উভয় ক্ষেত্রেই উত্তেজনা বজায় রাখতে সক্ষম হয়েছেন, সঙ্গে সঙ্গে আলো এবং ছায়ার খেলার ভারসাম্য নৈপুণ্যে বজায় রেখেছেন। এ আর রহমানের সংগীত দর্শকদের বেঁধে রাখে। নেটফ্লিক্স এ চলছে।                                                                     

ধুরন্ধর: গত ডিসেম্বর এ মুক্তি এই সিনেমাটি ইতিমধ্য ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে। ধুরন্ধর সিনেমার গল্পটি একজন ভারতের শীর্ষ গোয়েন্দা অফিসার শত্রু দেশে গিয়ে কি করে একজন সাধারণ নাগরিকের পরিচয়ে, শক্রদেশের অপরাধমূলক ও রাজনৈতিক মহলের ভিতরকার খবর বের করে আনতে সফল হয়। এই সিনেমাটি একটি বাস্তব জীবনের ঘটনার উপর তৈরি করেছে পরিচালক আদিত্য ধর। রণবীর সিং, অক্ষয় খান্না, সনজয় দত্ত, সারা অর্জুন, আর মাধবন  অভিনীত, সিনেমা হলে চলছে।      

হোমবাউন্ড: নীরজ ঘায়ওয়ানের 'হোমবাউন্ড'কে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অসকার) শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য শর্টলিস্ট করা হয়েছে. এই চলচ্চিত্রটি, যা এই বছরের আগে কান্সের আন সেরতেন রিগার্ড বিভাগে প্রিমিয়ার হয়েছে, দুই শৈশবের বন্ধুর গল্প বলে — একজন মুসলিম এবং একজন দলিত — যাদের পুলিশে যোগ দেওয়ার সাধারণ আকাঙ্ক্ষা, এই সমাজে মর্যাদা রক্ষার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখার গল্প। ইশান খ্যাটার, বিশাল জেঠওয়া এবং জানভি কাপুর অভিনীত, হোমবাউন্ড সাংবাদিক বশরাত পীরের নিউ ইয়র্ক টাইমস নিবন্ধ "Taking Amrit Home" থেকে অনুপ্রাণিত, যা COVID-19 মহামারীর সময় বাস্তব জীবনের একটি ঘটনা থেকে নেওয়া। নেটফ্লিক্স এ চলছে।                                                                                           

সাইয়ারা : দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র 'A Moment to Remember' (2004) দ্বারা অনুপ্রাণিত, মোহিত সুরি পরিচালিত এই সিনেমাটি হৃদয়স্পর্শী প্রেমের গল্প যা সংগীত ও আবেগের সঙ্গে মিলিত। কাহিনীটি অনুসরণ করে কৃষ কাপুরকে, একজন সঙ্গীতশিল্পী, যিনি শিল্প জগতে নিজের ছাপ রেখে যাওয়ার চেষ্টা করছেন। তার জীবন পাল্টে যায় যখন তিনি ভানি বত্রার সঙ্গে দেখা করে। তারা একটি গানে সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়, ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রেমে পরিনত হয়। তবে, তাদের সুখ দীর্ঘস্থায়ী হয় না যখন ভানিকে প্রাথমিক স্টেজের আলঝেইমার রোগ শনাক্ত করা হয়, যা তাদের ভবিষ্যতের উপর ছায়া ফেলে। এই অপ্রত্যাশিত ঘটনার প্রভাবে কৃষকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়: তার ক্যারিয়ারকে অগ্রাধিকার দেবে নাকি ভানির সঙ্গে সম্পর্ককে? নবাগত আয়ান পান্ডে ও অনীত পদ্দা অভিনীত সিনেমাটি বর্তমানে নেটফ্লিক্স এ চলছে। সিনেমার গানগুলি ইতিমধ্যেই খুব পরিচিতি লাভ করেছে।                                               


দ্যা ডিপ্লোমেট : শিবম নাইর দ্বারা পরিচালিত, দ্য ডিপ্লোম্যাটে জন আব্রাহাম জেপি সিং হিসেবে এবং সাদিয়া খাতীব উজমা আহমেদ হিসেবে অভিনয় করেছেন, এটি একটি আকর্ষণীয় বাস্তব জীবনের গল্প যা আপনার রোমাঞ্চিত করে তুলবে। এই সিনেমা উজমা আহমেদের (সাদিয়া খতীব) যেখানে সে পাকিস্তান থেকে পলায়ন করেন জে পি সিং (জন অ্যাব্রাহাম)-এর সাহায্যে। সিনেমাটি সেই দেশের আইনশৃঙ্খলা সংকট এবং কিভাবে পাকিস্তানের কিছু মানুষ, ভিন্নভাবে চিন্তা করে তা দেখায়। নেটফ্লিক্স এ চলছে। 


 ধনক ২:  তামিল সিনেমার রিমেক হলে ও ধড়কের প্রথম সিনেমার সঙ্গে সমান তালে, ধড়ক ২ ভারতীয় সমাজে বিদ্যমান জাতিবাদ সম্পর্কে আরও বাস্তবসম্মত এবং সম্পর্কযোগ্য ছবি উপস্থাপন করে। সিনেমার পরিচালনা করেছেন শাজিয়া ইকবাল, যিনি দক্ষতার সঙ্গে এই সমাজে বিদ্যমান বৈষম্য নিয়ে কথা বলেছেন। যার প্রধান চরিত্রে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ত্রিপ্তি দমরি, ধড়ক ২ এর তীক্ষ্ণ লেখনী এবং প্রধান অভিনয় দক্ষতার কারণে এটি ভালভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেছে। নেটফ্লিক্স এ চলছে।                                                                                                                           

 কেসারি অধ্যায় ২ : সিনেমায়, অক্ষয় কুমার সি. শঙ্করন নায়ারের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের জন্য। মাধবান নভেল ম্যাককিনলি হিসেবে অভিনয় করেছেন, যিনি ব্রিটিশ অ্যাডভোকেট এবং জেনারেল ডায়ারের পক্ষে মামলা লড়ছিলেন। অন্যদিকে, অনন্যা পাণ্ডে দিলরিট গিলের চরিত্রে অভিনয় করেছেন, একজন যুব অ্যাডভোকেট যিনি শঙ্করন নায়রের সহায়তা করেন। এটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত একটি ঐতিহাসিক কোর্টরুম ড্রামা, যা আইনজীবী সি. শংকরন নায়ারের ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সত্য উন্মোচনের জন্য লড়াইকে কেন্দ্র করে। ২০২৫ এর অন্যতম ভালো সিনেমা। জিও হটস্টারে চলছে।

ওটিটির দৌলতে আজকাল অনেকবেশী সিনেমা মুক্তি পাচ্ছে। একা বলিউডে ই ২০২৫ এ প্রায় ১৩০ টি সিনেমা মুক্তি পেয়েছে। উপোরক্ত সিনেমা গুলি ছাড়াও ওয়ার 2, সিতারে জামিন পে, হাউজফুল 5, রেইড 2, থামা, সিকান্দার, দ্যা স্টোরিটেলার, লগআউট, দ্যা মেহতা বয়েজ, মিসেস, মেট্রো ... ইন ডিনো, কালিধর লাপাতা, জলি LLB 3, তেরে ইশক মে। এই সিনেমাগুলো আপনাদের ওয়াচলিস্ট এ রাখতে পারেন ।

এখন কিছু বাংলা সিনেমা নিয়ে কথা বলা যাক। ২০২৫ এ সিনেমা হল আর ওটিটি মিলে প্রায় ৮৫ টির ও বেশি সিনেমা মুক্তি পেয়েছে। কিছু গুরুত্বপূর্ণ সিনেমা নিয়ে আলোচনা করছি।                                                                                                                                   

দ্য একেন:- বেরানস এ বিভীষিকা:  ভ্রমণপ্রেমী বাঙালিকে ২০২৫ সালে কাশী দেখিয়েছে একেন বাবু ও তার দল। এক দিকে যেমন ফেলুদার স্মৃতি ফিরিয়ে এনেছে, আবার স্বতন্ত্র সিনেমা হিসাবেও আনন্দ দিয়েছে দর্শকদের। বাঙালির একান্ত আপন ভাললাগা-ভয়-মজা সবকিছু নিয়ে ভরপুর রয়েছে একেনের এই সিনেমাটিতে। বাঙালি বিনোদন বলতে ঠিক যা বোঝে, তার সবটার বিষয়ে যত্ন নিয়ে সিনেমাটি তৈরি করেছেন পরিচালক জয়দীপ মুখার্জি। হৈচৈ ওটিটি তে দেখতে পাবেন।                                         

ধুমকেতু : যা পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিনেমা হলে পৌঁছেছে। এতে দেব এবং শুভশ্রী গাঙ্গুলী প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, পাশাপাশি চিরঞ্জীত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, এবং পারমব্রত চ্যাটার্জি অভিনয় করেছেন। ধূমকেতু সিনেমাটি  ধৈর্য, সহিষ্ণুতার গল্প বলে। প্রিয়জনদের মধ্যে আনন্দ ও স্থায়িত্ব ফিরিয়ে আনার এক অসাধারন গল্প। ওটিটি তে এখনও মুক্তি পায়নি।                                                                                                          

রঘু ডাকাত : অনেক প্রতীক্ষার পর, ‘রঘু ডাকাত 'অবশেষে ২০২৫ সালের দুর্গা পূজার সময় মুক্তি পেয়েছে।ধ্রুব বণার্জীর লেখা ও পরিচালিত এই চলচ্চিত্রটি ১৮শ শতাব্দীর সময়কালে একজন রক্ষকের পৌরাণিক কাহিনীর গল্প বলে। দেব প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সঙ্গে অর্ণিবান ভট্টাচার্য,সোহিনী সরকার,রূপা গঙ্গুলী ভালো অভিনয় করছে। এবং ছবিটি ইতিমধ্যেই সবার মধ্যে অনেক আগ্রহ সৃষ্টি করেছে। সপরিবারে হৈচৈ ওটিটি তে দেখতে পাবেন।                                                                     

গৃহপ্রবেশ : উত্তর কলকাতার একটি পুরনো বাড়িতে, স্বামীর হঠাৎ অদৃষ্টহীন হয়ে যাওয়ার পর গৃহস্থালির দায়িত্ব নেয় তিতলি। দুর্গাপুজোর সময়, একটি অচেনা মানুষ 'মেঘ' তাদের বাড়িতে আসে। সে তার সঙ্গে আনে এক ধরনের আত্মীয়তার অনুভুতি এবং আশা। কিন্তু কয়েক দিনের মধ্যেই সে একটি সত্য প্রকাশ করে যা সবাইকে চমকে দেয়। গৃহপ্রবেশ হল ২০২৫ সালের অন্যতম ভালো সিনেমা। যা ইন্দ্রদীপ দাসগুপ্ত লিখেছেন এবং পরিচালনা করেছেন। এটি সমীরণ দাসের প্রযোজনায় ক্যালেইডোস্কোপ ব্যানারে তৈরি হয়েছে। হৈচৈ ওটিটি তে চলছে।                                                                   

একাডেমি অফ ফাইন আর্টস : ২০২৫ সালে তৈরি একটি ব্ল্যাক কমেডি ক্রাইম থ্রিলার সিনেমা। যা জয়ব্রত দাস লিখেছেন, এবং পরিচালনা করেছেন, সিনেমায় রুদ্রনিল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, ঋষব বসু, রাহুল ব্যানার্জী, অমিত সাহা, সুদীপ মুখার্জী এবং অনুরাধা মুখার্জীর সমন্বিত অভিনেতা দল অভিনয় করেছেন। এটি একদল অপরাধীদের গল্প, যারা একটি অমূল্য মদের বোতল চুরি করে এবং তা পরবর্তী সময়কালে  বিশ্বাসঘাতকতা এবং বহুদিন ধরে লুকানো থাকা গোপনীয়তার ঝড়ে পরিণত হয়। যা একে একে সবাইকে ধ্বংসের পথে নিয়ে যায়। ওটিটি তে এখনও মুক্তি পায়নি।                                                                                                                    

 উপরক্ত সিনেমা ছাড়াও  পুরাতন,শ্রীমান বনাম শ্রীমতী, অংক কি কঠিন,পক্ষীরাজের ডিম,মৃগয়া,পুতুল নাচের ইতিকথা, রক্তবীজ ২,ডিপ ফ্রীজ,প্রজাপতি ২,স্বার্থপর উল্লেখযোগ্য কিছু সিনেমা যা অবশ্যই ওয়াচলিস্ট এ রাখতে পারেন।

কিছু সময় ধরে দক্ষিণের সিনেমা ইন্ড্রাস্ট্রি অনেক ভালো ভালো সিনেমা নিয়ে আসছে এবং পেন ইন্ডিয়া রিলিজ করছে। ২০২৫ এর কিছু দক্ষিণের সিনেমা যা অবশ্যই দেখতে হবে। কান্তারা: চ্যাপটার ১, মহাবতার নরসিমহা, লোকাহ চ্যাপটার ১: চন্দ্রা, থুদারুম, টুরিষ্ট ফ্যামেলি, 3 বিএইচকে, হিট: দ্য থার্ড কেস, কোর্ট: স্টেট বনাম এ নোবডি, অফিসার অন ডিয়ুটি, পোনমান, মারীসান, ইডলি কড়াই, কুলী, আইডেন্টিটি, হৃদয়পূর্বক,ডাইস ইরায়ে. এই সিনেমা গুলি হিন্দি ডাব্বি়ং এ আছে। বাংলা এবং হিন্দি সিনেমার পাশাপাশি এই সিনেমা গুলি অবশ্যই দেখবেন আর ২০২৫ এ আপনাদের পছন্দের সিনেমা কোনগুলি কমেন্টে অবশ্যই জানাবেন।