img

মাইসোরে সংবর্ধিত রাজ্যের জ্যোতিষ

৬ মার্চ: মনিকা হরিরমানী,শ্রী মায়ংকর গুরুকূল এবং শ্রী সন্ধ্যাগায়ত্রী কার্যালয়ের অকাল্ট বিলিভার'এর আধ্যাত্মিক উন্নতি এবং আত্ম-অন্বেষণের লক্ষ্য নিয়ে তাদের চতুর্থ সেমিনার এর আয়োজন করেছে।(২৮ ফেব্রুয়ারী এবং ১মার্চ দুইদিন) এই অনুষ্ঠানটি মূলত কর্ণাটক এর মাইসুরে অনুষ্ঠিত হয়। দুইদিনব্যাপী জাতীয় জ্যোতিষ গবেষণার উপর ভিত্তিকরে বিভিন্ন বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু জ্যোতিষ এবং তান্ত্রিক-জ্যোতিষরা বহু মূল্যবান প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। এবং সারা দেশ থেকে আগত জ্যোতিষদেরকে শিবিরে বিশেষ ভাবে সন্মানিত করা হয় যার মধ্যে রয়েছেন ত্রিপুরার স্বনামধন্য জ্যোতিষ ড. রামনারায়ন দেবনাথ(শাস্ত্রী)।তাঁর আলোচ্য বিষয় ছিল মানব জীবনে বাস্তু শাস্ত্রের প্রভাব এবং জ্যোতিষ শাস্ত্রের সাথে বাস্তু শাস্ত্রের মেলবন্ধন.....আলোচ্য বিষয় ভূয়সী প্রশংসিত হয়েছে।এছাড়াও ঐ সেমিনারে ত্রিপুরা থেকে উপস্থিত ছিলেন ড.পান্না সাহা,ড.পঞ্চম মিশ্র, সুপ্রভাত দেবনাথ এবং জ্যোতিষ সম্রাট শংকর আচার্যী।