img

ঘরোয়া ক্রিকেটসূচী প্রকাশ করেছে বিসিসিআই

আগামী মরশুমের ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সবমিলিয়ে মোট ১৭৮৮টি ম্যাচ আয়োজিত হবে আগামী মরশুমে।
২৩ অগাস্ট দলীপ ট্রফি দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট মরশুম।  তারপর ১ অক্টোবর থেকে হবে ইরানি কাপ।  গতবারের মতো এবারও রঞ্জি ট্রফি ও কর্নেল সি কে নাইডু ট্রফি দুই ভাগে খেলা হবে। রঞ্জি ট্রফিতে এলিট পর্যায়ে ৩২টি দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে থাকবে আটটি করে দল। প্লেট পর্যায়ে থাকবে ৬টি দল।
১১ অক্টোবর শুরু হবে রঞ্জি ট্রফি। প্রথম পর্যায় চলবে ৫ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায় শুরু হবে ২০২৭ সালের ১৭ জানুয়ারি। গ্রুপ পর্ব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে নক আউট পর্ব। ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে ঘরোয়া ক্রিকেটের সিনিয়র পর্যায়ের টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০। ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে সিনিয়র পর্যায়ের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি।
সৈয়দ মুস্তাক আলি টি-২০-র গ্রুপ বিন্যাস ৮টি করে দল নিয়ে চারটি গ্রুপ হলেও, প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে দল সুপার লিগে খেলবে। সুপার লিগে দুটি গ্রুপ থাকবে। প্রত্যেক দল ৩টি করে ম্যাচ খেলার পর এ ও বি গ্রুপ থেকে সেরা দুই দল খেলবে ফাইনালে।
এ মরশুমে জাতীয় আসরের বেশ শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে রাজ্যদলের। 
রঞ্জি ট্রফিতে এলিট বি গ্রুপে। ত্রিপুরার সাথে রয়েছে কর্ণাটক,সৌরাষ্ট্র,অন্ধ্রপ্রদেশ,ছত্রিশগড়,হায়দ্রাবাদ, পাঞ্জাব, আসাম। 
বিজয় হাজারে ট্রফিতে ত্রিপুরা রয়েছে এলিট ডি গ্রুপে। দেখা হবে কর্ণাটক,উত্তরপ্রদেশ,কেরলম,বাংলা, উড়িষ্যা,আসাম,পন্ডিচেরির সাথে। 
সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টিতে এলিট সি গ্রুপে  অন্ধ্রপ্রদেশ,মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র,আসাম,হিমাচল প্রদেশ,কেরলম,পন্ডিচেরির সাথে রয়েছে ত্রিপুরা।