img

শিল্প ও বাণিজ্য দপ্তরে ৪৮টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

২০ নভেম্বর: ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনে গ্রুপ-সি (নন-গেজেটেড) পর্যায়ের মোট ৪৮টি শূন্যপদে স্থায়ী বেতন ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র ত্রিপুরার স্থায়ী বাসিন্দা ভারতীয় নাগরিকরাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। ঘোষিত ৪৮টি শূন্যপদের মধ্যে এক্সটেনশন অফিসার (ইন্ডাস্ট্রি) পদে ৬টি (এসসি-১, এসটি-২, অসংরক্ষিত-৩; যার মধ্যে ১টি মহিলাদের জন্য সংরক্ষিত), ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে ৩৮টি (এসসি-৭, এসটি-১৪, অসংরক্ষিত-১৭; যার মধ্যে এসসি-৩, এসটি-৫ ও অসংরক্ষিত-৬টি পদ মহিলাদের জন্য সংরক্ষিত) এবং জুনিয়র স্টোর-কিপার পদে ৪টি (এসসি-২, অসংরক্ষিত-২) শূন্যপদ রয়েছে। দপ্তরের অধিকর্তা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনে শূন্যপদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।  
​শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এক্সটেনশন অফিসার (ইন্ডাস্ট্রি) পদের জন্য ইউজিসি বা এআইসিটিই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এই পদে মাসিক স্থায়ী বেতন ২৬,০২৫ টাকা (পে লেভেল-১০-এর মূল বেতনের ৭৫ শতাংশ) ধার্য করা হয়েছে। অন্যদিকে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সরকার স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জুনিয়র স্টোর-কিপার পদের জন্য মাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটার পরিচালনার প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ৩০টি শব্দ টাইপ করার নির্ভুল গতি থাকা আবশ্যক। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্টোর-কিপার—উভয় পদের ক্ষেত্রেই বাংলা অথবা ককবরক ভাষায় জ্ঞান থাকা বাঞ্ছনীয় যোগ্যতা হিসেবে ধরা হবে, যা ইন্টারভিউ বা ভাইভা-ভোস পর্যায়ে মূল্যায়ন করা হবে। সবকটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, তবে এসসি, এসটি, বিশেষভাবে সক্ষম এবং সরকারি কর্মচারীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছরের ছাড় রয়েছে।  
​ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ (বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত) দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নতুন আবেদনকারীদের প্রথমে ওয়েবসাইটে ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন-এর মাধ্যমে নাম নথিভুক্ত করে রেজিস্ট্রেশন আইডি সংগ্রহ করতে হবে। আবেদনের সময় কোনো শংসাপত্র আপলোড করতে না হলেও প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পূর্ণ স্বাক্ষরের স্ক্যান করা কপি (জেপিজি ফরম্যাটে ৪ কেবি থেকে ১০০ কেবির মধ্যে) আপলোড করতে হবে। প্রতিটি আবেদনের জন্য অফেরতযোগ্য ৩০০ টাকা ফি জমা দিতে হবে। এক্সটেনশন অফিসার পদের লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান (বিশ্ব, ভারত ও ত্রিপুরা), সাধারণ ইংরেজি, প্রাথমিক গণিত, অ্যাপ্টিটিউড এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের ওপর মোট ৮৫টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
সৌ: কর্মবার্তা

#jobnews #jobvacancy